Monday, April 20, 2020

jio news

বাড়ি বসেই জিও নম্বর থেকে রিচার্জ করে দিন যে কোনও গ্রাহকের মোবাইল, মিলবে কমিশন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে গৃহবন্দি জীবন। বাইরে গিয়ে কোনও কাজ করার উপায় নেই। আচ্ছা, এমন অবস্থায় যদি শুধু অন্যকে রিচার্জ করে দিলেই অর্থ উপার্জন করা যেত, কেমন হত? মন্দ হত না নিশ্চয়ই। হ্যাঁ, লকডাউনের আবহে গ্রাহকের সামনে রোজগারের পথ খুলে দিয়েছে রিলায়েন্স জিও। নিজের জিও নম্বর থেকে যে কোনও গ্রাহকের মোবাইল রিচার্জ করে দিন আর পেয়ে যান প্রায় ৪ শতাংশ কমিশন।

নিশ্চয়ই বললেন, বিভিন্ন ই-ওয়ালেটে এমন পরিষেবা তো আছেই। কিন্তু লক্ষ্য করে দেখবেন, একটু বেশি টাকার রিচার্জের ক্ষেত্রেই এই সব প্ল্যাটফর্মে ক্যাশব্যাক পাওয়া যায়। কিন্তু জিওর ব্যাপারটা আলাদা। এবার প্রশ্ন হল নিজের স্মার্টফোন থেকে কীভাবে অন্যকে রিচার্জ করে দেবেন? তার জন্য ডাউনলোড করতে হবে একটা অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে JioPOS Lite অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ব্যাস, সেই অ্যাপ থেকেই যে কোনও জিও গ্রাহকের ফোন রিচার্জ করে দিতে পারবেন। এর আগে এই অ্যাপটিতে যোগ দেওয়ার জন্য এক হাজার টাকা নেওয়া হত। কিন্তু বর্তমানে এমন কোনও খরচ নেই। আপনাকে যেটা করতে হবে তা হল, এতে প্রথমে এক হাজার রাখতে হবে। তারপর রিচার্জের জন্য প্রয়োজন মতো টাকা ভরে নিন। তবে অন্তত ২০০ টাকার রিচার্জ করতেই হবে। তাহলেই পাবেন কমিশন।

No comments:

Post a Comment

পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখলে পাবেন উচ সুদ...

youtube পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখুন আর পেয়ে যান উচ্চ সুদ Thursday, 07 May 2020 010:00AM বিশ্বব্যাপী মহামারী করোনার দ্বারা সৃষ্ট লকডাউনে...