Wednesday, May 6, 2020

পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখলে পাবেন উচ সুদ...

youtube

পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখুন আর পেয়ে যান উচ্চ সুদ

Thursday, 07 May 2020 010:00AM
বিশ্বব্যাপী মহামারী করোনার দ্বারা সৃষ্ট লকডাউনের ঘটনায় অর্থ বিনিয়োগেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, কারণ এই লকডাউনের কারণে ব্যাংক ও বড় সংস্থাগুলিও প্রচুর ক্ষতিগ্রস্থ হয়েছে। সুতরাং, অনেক মানুষই এখন তাদের জমাকৃত পুঁজি কোথায় বিনিয়োগ করবেন, সে বিষয়ে সন্দিহান।

এমন পরিস্থিতিতে তাদের জন্য উপযুক্ত হল পোস্ট অফিসে টার্ম ডিপোজি্‌ট, রেকারিং ডিপোজি্‌ট ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা। ভারত সরকার সমর্থিত ৯ টি ছোট ছোট সঞ্চয় প্রকল্পের মধ্যে একটি হল পোস্ট অফিসের আরডি স্কিম (রেকারিং ডিপোজি্‌ট)। উক্ত প্রকল্পটি মধ্য-মেয়াদী বিনিয়োগের বিকল্প হিসাবে কাজ করে; যার মধ্যে, বিনিয়োগকারীদের তাদের আমানত কমপক্ষে ৫ বছরের জন্য সক্রিয় রাখতে হবে। এতে আপনি প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা জমা দিয়ে ভাল পরিমাণ অর্থ সুদ সমেত ফেরত পাবেন এবং আপনার অর্থও এতে নিরাপদ থাকবে।

রেকারিং ডিপোজি্‌ট –এর সুবিধা -

একটি পোস্ট অফিসের পুনরাবৃত্তি আমানত অ্যাকাউন্টে ছোট কিস্তিতে অর্থ জমা হয় এটির সুদের হার ভাল। সর্বোপরি এটি একটি সরকারী গ্যারান্টিযুক্ত স্কিম, তাই এতে অর্থ নিরাপদ থাকে। পোস্ট অফিসে রেকারিং ডিপোজি্‌ট অ্যাকাউন্টটি ৫ বছরের জন্য খোলা হয়। এর থেকে স্বল্প সময়ে রেকারিং ডিপোজি্‌ট করা যায় না। তবে ব্যাংকে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর ইত্যাদি বিভিন্ন সময়ের জন্য আরডি অ্যাকাউন্টের সুবিধা আছে। এখানে জমা থাকা অর্থের সুদ ত্রৈমাসিক হারে দেওয়া হয় এবং প্রতি ৩ মাসের শেষে টাকা (যৌগিক সুদ সহ) আপনার অ্যাকাউন্টে সংযুক্ত করা হয়।

কারা আবেদন করতে পারবেন-

১৮ বছরের ঊর্ধে ভারতীয় নাগরিকরা।

১০ বছরের ঊর্ধে নাবালিকা।

১৮ বছরের বেশি বয়সের ভারতীয় নাগরিকরা এককভাবে বা যৌথভাবে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট পরিচালনার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে, ১০ বছরের ঊর্ধে নাবালিকা তাদের অভিভাবকের সাথে যৌথভাবে অ্যাকাউন্ট পরিচালনা করতে সক্ষম হবে।

সুদের পরিমাণ -

ইন্ডিয়া পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২০ সালের ১ লা এপ্রিল থেকে রেকারিং ডিপোসিট (RD) স্কিমের উপরে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আগে এই স্কিমে সুদের হার ছিল ৭.২ শতাংশ।

ন্যূনতম ১০০ টাকার বিনিয়োগ -

এই আরডি স্কিমটিতে আপনি মাসে সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এর উপরে যে কোনও পরিমাণ টাকা আপনি জমা রাখতে পারবেন। বেশি টাকা জমা রাখার ক্ষেত্রে নির্ধারিত কোনও সময় সীমা নেই। দশগুণে যে কোনও পরিমাণ অর্থ আরডি অ্যাকাউন্টে জমা দেওয়া যায়।

By..... প্রসাদ 

Friday, May 1, 2020

নেটে টাকা পাঠাচ্ছেন !ভুল একাউনন্টে গেলে কি করবেন?




লকডাউনের সময়ে সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। তাঁদের অনেককেই নতুন করে ডিজিটাল লেনদেন শিখতে হচ্ছে। আর এখানেই ভুলের আশঙ্কা থাকে।
ei-samay
প্রতীকী ছবি
   
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনে (Lockdown) বন্দি। এমন সময়ে বেশি করে ডিজিটাল জীবনে সাবলীল হওয়ার চেষ্টা করছে মানুষ। অনলাইন লেনদেনের মাধ্যমে ওষুধ অর্ডার করা হোক কিংবা বিদ্যুৎ, জল বা ফোনের মতো বিভিন্ন বিল মেটানো- ডিজিটাল লেনদেনের (Digital Payment) গুরুত্ব আজ অশেষ। করোনার কালবেলায় ব্যাংকে না গিয়ে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফারই জরুরি হয়ে উঠেছে। এরজন্য কুইক ট্রান্সফার অপশনও চালু করেছে বহু ব্যাংকই। তবে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে ভুল হলে কী করবেন? যদি অন্য কোনও অ্যাকাউন্টে পৌঁছে যায় আপনার টাকা! কী করবেন সেক্ষেত্রে? রইল উপায়- 
ব্রাঞ্চ ম্যানেজারকে দ্রুত জানান: যদি ডিজিটাল মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গিয়ে ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন, তবে দ্রুত নিজের ব্যাংকে তা জানান। ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত ভাবে গোটা বিষয়টি জানিয়ে সমাধানের অনুরোধ করুন। অপরিচিত কারোর কাছে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, তবে ব্যাংকই শুধু তা সমাধান করতে পারে। 

লিখিত অভিযোগ: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকলে, প্রাপকের ব্যাংকের শাখায় লিখিত অভিযোগ জমা দিন। আপনার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক ওই প্রাপকের সঙ্গে যোগাযোগ করবে। 

আইনি ব্যবস্থা: অধিকাংশ ক্ষেত্রেই টাকা ফিরিয়ে দেন অপরিচিত ব্যক্তিরা। তবে যদি কেউ অবাঞ্চিত ট্রান্সফারের থেকে প্রাপ্ত টাকা ফেরাতে অস্বীকার করেন, তবে প্রেরক চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। তবে এক্ষেত্রে ব্যাংকের সাহায্যও প্রয়োজন। 

তবে মনে রাখবেন, নেট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে হলে নীচের তথ্যগুলি অবশ্যই খতিয়ে দেখে নিতে হবে- 
  • যাঁকে টাকা পাঠাবেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
  • পেমেন্ট অপশন
  • যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তার IFSC কোড
  • টাকার অঙ্ক এবং কেন পাঠাচ্ছেন, সেই কারণ।


Web Title : how you can recover money transferred to the wrong bank account (Bengali News from EI Samay , TIL Network)
অ্যাপে পড়ুন

Wednesday, April 29, 2020

ইরফান কে যুদ্ধে হারাল কোলান ভাইরাস কি সেই ভাইরাস


ইরফানকে যুদ্ধে হারাল কোলোন ইনফেকশন, জানুন কী সেই রোগ...

কোলাইটিসের কারণ অনুযায়ী কয়েক ভাগে একে ভাগ করা যায়। রক্ত সরবরাহ ঠিকমতো না হলে এবং প্যারাসাইটের জন্য। এক হতে পারে ইনফেকশনের জন্য। ইনফেকটিভ কোলাইটিস বলে একে। আগে কলেরা হত, সেটার জন্যও হত কোলাইটিস। এখন সালমোনেলার জন্য অনেক সময়ে এই কোলাইটিস হয়। এই সালমোনেলা ব্যাকটিরিয়ার জন্য টাইফয়েড হয়। আবার ভাইরাল ইনফেকশনের জন্যও হয় এই কোলাইটিস।

 
ei samay
ইরফান খান

হাইলাইটস

  • বৃহদন্ত্রের ভিতরে যখন ঘা তৈরি হয়, বৃহদন্ত্র ফুলে যায়, লাল হয়ে যায়, তখন তাকে বলে কোলাইটিস।
  • আমাদের খাবার হজমের পর এই কোলনের মধ্যে দিয়েই পায়ুপথে আসে।
  • এই রাস্তাটাই যদি সংক্রমিত হয়ে থাকে তাতে গুরুতর সমস্যা তৈরি হতে পারে।
এই সময় ডিজিটাল ডেস্ক: কোলন ইনফেকশনে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তী অভিনেতা ইরফান খান। মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। পিকু-অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি জেনে নিন কী এই কোলন ইনফেকশন?

কোলন মানে আমাদের বৃহদন্ত্র। কোলনের ভিতরের প্রদাহই কোলাইটিস। অর্থাৎ বৃহদন্ত্রের ভিতরে যখন ঘা তৈরি হয়, বৃহদন্ত্র ফুলে যায়, লাল হয়ে যায়, তখন তাকে বলে কোলাইটিস। আমাদের খাবার হজমের পর এই কোলনের মধ্যে দিয়েই পায়ুপথে আসে। এই রাস্তাটাই যদি সংক্রমিত হয়ে থাকে তাতে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। এটা একটা সমস্যা যেখানে মানুষের শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর তা থেকেই বৃহদন্ত্রের ভিতরে জ্বালাভাব বা প্রদাহ তৈরি হয়।

এর আবার দুটো ভাগ। এক, আলসারেটিভ কোলাইটিস। যেখানে, ছোট ছোট আলসার পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। এটা রেকটাম থেকে শুরু করে পুরো কোলনে ছড়িয়ে থাকে বা কোথাও কোথাও ছড়িয়ে থাকে। এক্ষেত্রে আলসারগুলো বা ঘা গুলো একে অন্যের সঙ্গে আটকে থাকে। দুই, ক্রোনস ডিজিজ। এক্ষেত্রে কোলন ছাড়াও, ক্ষুদ্রান্ত্রের বিভিন্ন জায়গায় এই আলসার ছড়িয়ে থাকে। ঘা বা ক্ষত অনেক গভীর ও বড় হয়। একটার সঙ্গে আরেকটা ছাড়া ছাড়া ভাবে থাকে। খাওয়ার অনিয়মের জন্যই শুধু আলসার হয় তা বলা যায় না। তবে অবশ্যই এটাও একটা কারণ।


দু-বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনও মানুষেরই হতে পারে এই সমস্যা। পেট ব্যথা, বারেবারে মলত্যাগ, মলের সঙ্গে রক্ত পড়া, খুব দ্রুত ওজন কমলে বুঝতে হবে কোলাইটিস। এটা মূলত ক্রোনস ডিসিজ়ের ক্ষেত্রে দেখা যায়।

কোলাইটিস ইনফেকশন থেকে হলে কিছুদিন অ্যান্টিবায়োটিক খেলে ঠিক হয়ে যায়। আর আলসারেটিভ কোলাইটিস হলে, তার তীব্রতার উপরে নির্ভর করে কী ওযুধে চিকিৎসা শুরু করব। খুব তীব্র সমস্যা হলে রোগীকে স্টেরয়েড দেওয়া হয় সাময়িক ভাবে ওই প্রদাহকে বাগে আনার জন্য। খুব কম মাত্রায় এই স্টেরয়েড দেওয়া হয়। আর ক্রমে ক্রমে কমানো হয় স্টেরয়েডের মাত্রা। কোনো ওষুধই কাজ না করলে আলসারেটিভ কোলাইটিসে শেষ অস্ত্র হিসেবে অপারেশনকে বেছে নিতে হয়। পুরো কোলন বা বৃহদন্ত্রই কেটে বাদ দেওয়া হয় এক্ষেত্রে।

Wednesday, April 22, 2020

3 রা মে এর পর কি লক ডাউন উঠে যাচ্ছে?


৩ মে-র পর কী পদক্ষেপ? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর

Narendra Modi
মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

করোনাভাইরাসের সংক্রমণ ও মোকাবিলার পরিস্থিতি পর্যালোচনায় ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক করবেন তিনি। করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর এই নিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনায় বসবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আরও বাড়ানো হবে কি না অথবা উঠে গেলে পরবর্তী পরিস্থিতি কী ভাবে সামলানো হবে, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পাশাপাশি ২০ এপ্রিল থেকে যে ক্ষেত্রগুলি ফের চালু হয়েছে, রাজ্যগুলিতে তার পরিস্থিতি এবং মোটের উপর করোনা সংক্রমণ নিয়েও আলোচনা হতে পারে।

দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ মে। ওই দিনই লকডাউনের মেয়াদ শেষ হবে, নাকি তা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, এ সব নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। যেমন ভাবে ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় বৈঠকে লকডাউন বাড়ানোর পক্ষে সায় দিয়েছিলেন অনেক মুখ্যমন্ত্রী। আবার লকডাউন যদি আর না বাড়ে, তা হলে কোন পথে এগনো হবে, তা নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। সংক্রমিত এলাকা এবং অসংক্রমিত এলাকার জন্য আলাদা পরিকল্পনা হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত সোমবার থেকে সারা দেশে ‘নন হটস্পট’ অর্থাৎ যে সব এলাকায় করোনার তেমন প্রভাব নেই, তেমন এলাকাগুলিতে লকডাউনের নিয়মকানুন শিথিল হয়েছে। কৃষি, পশুপালন, মাছ চাষ, ছোট শিল্প ও শিল্প প্রতিষ্ঠানের কাজকর্ম শুরু হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সেই সব কাজকর্ম চালানোর কথা বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা যে যেখানে আটকে পড়েছেন, সেখানেই তাঁদের কাজ দেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্র। তার ভিত্তিতে এই সব ক্ষেত্রের কাজকর্ম কতটা চালু হয়েছে এবং সেখানে সামাজিক দূরত্ব মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলার নামে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে: মমতা

বুধবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ছ’শোরও বেশি। লকডাউনের মধ্যেও মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগজনক। তবে, অনেক রাজ্যের পরিস্থিতিই ভাল। আক্রান্ত ও মৃতের সংখ্যাও কমে আসছে। আবার সারা দেশেই টেস্ট কিটের অভাবের অভিযোগ উঠেছে। ফলে টেস্টের সংখ্যা কম হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে ২৭ এপ্রিল সারা দেশে সংক্রমণ এবং বৃদ্ধির হারের চিত্রটা আরও কিছুটা স্পষ্ট হবে বলেও মনে করা হচ্ছে। ফলে ওই সময় এই নিয়েও প্রধানমন্ত্রী আলোচনা করবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে।

আরও পড়ুন: অপরাধমূলক শাসন চলছে বাংলায়: টিভি সাক্ষাৎকারে তীব্র আক্রমণ ধনখড়ের

গত ২ এপ্রিল প্রথম বার করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ৯ জন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন। তার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দ্বিতীয় বৈঠক হয় ১১ এপ্রিল। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ অংশ নিয়েছিলেন।

 

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
Advertisementআরও খবর
নজরে করোনা
ভারতে আক্রান্ত
২০,৪৭১
Powered By Unibots
নজরে করোনা
বাংলায় আক্রান্ত
৪২৩
Powered By Unibots
নজরে করোনা
ভারতে মৃত্যু
৬৫২
Powered By Unibots
নজরে করোনা
বিশ্বে মৃত্যু
১,৭৮,৩৭১
Powered By Unibots
নজরে করোনা
বিশ্বে আক্রান্ত
২৫,৮০,৭২৯
Powered By Unibots

রাজ্যের কৃষক দের কাছ থেকে শস্য নেওয়া শুরু করবে রাজ্য সরকার

রাজ্যের কৃষকদের থেকে শস্য সংগ্রহ শুরু সরকারের
Wednesday, 22 April 2020 01:তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও সম্প্রতি ঘোষণা করেছেন যে, রাজ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকট দেখা দিলেও কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহকার্য চলছে। ফলস্বরূপ, রাজ্য ধান ও ভুট্টার সাথে জোয়ার, সূর্যমুখী এবং ছোলা ইত্যাদি ফসল সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং মুখ্যমন্ত্রীর মতে এটি ক্রয়ের জন্যও শীঘ্রই পাওয়া যাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই সময়ে কোনও রাজ্যেই ফসল সংগ্রহ কার্য সম্পূর্ণ হয়ে ওঠে না। তেলঙ্গানার মতো ভারতের অন্য কোন রাজ্য কৃষকদের দ্বারা উত্পাদিত সমস্ত ফসল ক্রয় শুরু করে নি। মহামারীজনিত কারণে সর্বত্রই খাদ্য সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আমরা কৃষির গুরুত্ব উপলব্ধি করেছি। ধান ও ভুট্টা ছাড়া জোয়ার, সূর্যমুখী এবং ছোলা ফসলও রয়েছে, তাই এগুলিও কিনে নেওয়া হবে”

রাজ্যে ধান সংগ্রহের বিষয়ে বিশদ বিবরণ দিয়ে তিনি বলেন, “কালেশ্বরমের জল সিদ্ধিপেটে পৌঁছেছে এবং পরবর্তী পর্যায়ে কোন্ডাপোচ্ম্মা সাগরে পোঁছাবে। অনুমান করা হচ্ছে, জুনের মধ্যে প্রকল্পের আওতাধীন সমস্ত অঞ্চল জল পাবে। গ্রীষ্মে, ১.৩৫ কোটি একর ক্ষেত্র সেচ পাবে। তবে রাজ্যে প্রায় দেড় লাখ টন ইউরিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সারের প্রয়োজন”।

সারের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে মন্ত্রিসভা একটি বৈঠক করেছে এবং পরিস্থিতির আরও উন্নতি কীভাবে করা যায়, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। কৃষকদের পরিস্থিতি সম্পর্কে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কৃষকদের কাছে সারের জন্য দোকান না দেওয়ার আবেদন করছি। ৫ ই মে নাগাদ সমস্ত সংগ্রহ কার্য সম্পূর্ণ হয়ে যাবে, তাই আমরা নগদ প্রণোদনা নেব এবং তারপর কেবল সার ক্রয় শুরু করব। আমাদের স্টক রয়েছে এবং কৃষকরা মে মাসে সার কেনা শুরু করতে পারেন। অকারণে ভিড় করার দরকার নেই”।

মুখ্যমন্ত্রী প্রয়োজনানুযায়ী, সার সংরক্ষণের জন্য ফাংশন হলগুলিকে গুদামে পরিণত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছেন। “অন্তত অন্য এক মাসের জন্য কোনও সামাজিক অনুষ্ঠান হবে না, সুতরাং সার সংরক্ষণের জন্য জায়গাগুলি কাজে লাগানো যেতে পারে”, বলে জানিয়েছেন তিনি।
English Summary: Government started collecting crops from the farmers of the state
MRF Farm Tyres
Krishi Jagran Media Group

CopyRight - 2018 Krishi Jagran Media Group. All Rights Reserved.

পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখলে পাবেন উচ সুদ...

youtube পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখুন আর পেয়ে যান উচ্চ সুদ Thursday, 07 May 2020 010:00AM বিশ্বব্যাপী মহামারী করোনার দ্বারা সৃষ্ট লকডাউনে...