Tuesday, April 21, 2020

গ্রাহকদের সেবায় এবার এগিয়ে এলো bharat sanchar nigam limited

গ্রাহকদের সেবায় এবার এগিয়ে এল BSNL, ৫ মে পর্যন্ত বাড়লো ভ্যালিডিটি



এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর গতকালই গ্রাহকদের ভ্যালিডিটি বাড়িয়েছিল রিলায়েন্স জিও। এবার সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল ও তাদের গ্রাহকদের জন্য সুখবর দিল। লকডাউনের সময়ে গ্রাহকরা যাতে সবার সাথে যুক্ত থাকতে পারে তাই আগামী ৫ মে পর্যন্ত প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিল BSNL । এর পাশাপাশি ভারত সঞ্চার নিগম লিমিটেড এর পক্ষ থেকে একটি রিচার্জ হেল্পলাইন চালু করা হয়েছে।

৫ মে পর্যন্ত ভ্যালিডিটি বাড়ালো BSNL:

সংস্থার তরফে বলা হয়েছে যেসমস্ত গ্রাহকের ভ্যালিডিটি এই লকডাউনের সময় শেষ হচ্ছে তাদের ভ্যালিডিটি ৫ মে ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এরফলে তারা ইনকামিং কলের সুবিধা পাবে। এরসাথে তারা একটি হেল্পলাইন চালু করেছে করেছে। এটি একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর। এর মাধ্যমে গ্রাহকরা সহজে রিচার্জ করতে পারবে। এই নম্বর হল ৫৬৭০০৯৯। নতুন হেল্পলাইন নম্বর দ্বারা সেইসমস্ত প্রিপেড গ্রাহক উপকৃত হবে যারা অনলাইনে রিচার্জ করতে পারেনা।


No comments:

Post a Comment

পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখলে পাবেন উচ সুদ...

youtube পোস্ট অফিসে RD স্কীমে টাকা রাখুন আর পেয়ে যান উচ্চ সুদ Thursday, 07 May 2020 010:00AM বিশ্বব্যাপী মহামারী করোনার দ্বারা সৃষ্ট লকডাউনে...